শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে আ খ ম হাসানের সাথে এ কে নাদিমের ৩ নাটক

  |   শনিবার, ০১ জুন ২০১৯ | প্রিন্ট

ঈদে আ খ ম হাসানের সাথে এ কে নাদিমের ৩ নাটক

আতাহার হোসেন সুজন:আসছে ঈদুল ফিতরে জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসানের সাথে ৩টি নাটকে অভিনয় করলেন এ কে নাদিম। নাটকের নাম ১- “মফিজ দ্যা টিচার”, ২- “ফাঁপড়বাজ”, ৩- ” বাদশাহ দ্যা লাকি ম্যান” এতে অভিনয় করেছেন আ খ ম হাসান, উর্মিলা শ্রাবন্তী কর, এ কে নাদিম, সিয়াম নাসির,পায়েল, খশবু,৷

সাগর হুদা সহ আরো অনেকে। নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ এবং প্রযোজনা করছেন আকবর হায়দার মুন্না, কাজী সাইফ ও শরিফুল খান। “মফিজ দ্যা টিচার” নাটকে আখম হাসান একজন শিক্ষকের চরিত্রে এবং এ কে নাদিম ও সিয়াম নাসির কে দেখা যাবে এলাকার প্রেমিক পুরুষ হিসেবে। “ফাঁপড়বাজ” নাটকে একজন সহজ সরল মানুষ এ কে নাদিম এবং তার কাজ থেকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময় টাকা নিয়ে সব সময় ফাঁপড়ের উপর রাখে আখম হাসান। “বাদশাহ দ্যা লাকি ম্যান” নাটকে উর্মিলা শ্রাবন্তীর ছোট ভাইয়ের চরিত্রে দেখা যাবে একে নাদিম কে ।

৩টি নাটকই মুলত হাঁসি-কান্না নিয়েই তৈরী করা আশা করি দর্শকদের ভালো লাগবে। আ খ ম হাসান ভাইয়ের সাথে অভিনয় করাটা ছিলো অনেক চ্যালেন্জিং কারণ ভাই অনেক বড় মাপের অভিনেতা, শুটিং চলাকালীন সময়ে অনেক কিছুতে সাহায্য করেছেন যেইটা কখনো ভুলবো না।এখনো অভিনয় তেমন পারি না , আমি এখনো অভিনয় শিখতেছি। সবাইকে অনুরোধ রইলো নাটকগুলো দেখবেন এবং ভাল খারাপ ফিডব্যাক জানাবেন তাহলে ভবিষ্যতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাবো। শুটিং ইউনিটের সবাই অনেক আশাবাদী কাজগুলো অনেক ভালো হবে বাকীটা দেখার অপেক্ষায়। আশা করি নাটকগুলো অনেক ভালো লাগবে নাটকটি দেখা যাবে এবারের ঈদুল ফিতরে “ওযন এন্টারটেইনমেন্ট এবং ক্লাব-১১ এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে।

advertisement

Posted ১৬:০৮ | শনিবার, ০১ জুন ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com