সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইস্ট ল্যাঙ্কাশায়ার বিএনপির উদ্যেগে দলের ৩৫তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

  |   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৩ | প্রিন্ট



বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য ইস্ট ল্যাঙ্কাশায়ার শাখার উদ্যেগে দলের ৩৫তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে গত ৩ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় স্থানিয় স্পাইস মাস্টারে কেক কাটার পরে এক  আলোচনা সভা অনুষ্টিত হয় ।


সংঘটনের সিনিয়র সহ সভাপতি মাহবুব আহমদের সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক ও ইস্ট ল্যাঙ্কাশায়ার যুবদলের আহ্বায়ক কবিরুল হক কবিরের পরিচালনায় এবং বিএনপি নেতা সপন মিয়ার কোরান তেলাওয়াতের মাধ্যমে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগটনিক সম্পাদক মসাহিদ হোসেন । বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন ইস্ট ল্যাঙ্কাশায়ার বিএনপির সাধারন সম্পাদক জমিরুল হক । 
 

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সংঘটনের সহ সভাপতি ফংকি মিয়া,ফারুক মিয়া,বাবুল মিয়া,সইদ আলী,যুগ্ন সম্পাদক ফয়সল আহমদ মাসুম,মাসুম আহমদ রিপন,কবি ওয়াহিদ জালাল,সায়েক আহমদ,যুবদলের যুগ্ন আহ্বায়ক মাহবুব আলী,চমক আলী,আব্দুল চাদ,যুবদল নেতা জালাল উদ্দিন,মাছুম আহমদ প্রমুখ।


সভায় বক্তারা বিএনপির ৩৫তম প্রতিষ্টা বার্ষিকীতে দলের সর্বস্তরের নেতা কর্মীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগনের দল, মেহনতি মানুষের দল, তাই মাত্র ৩৫ বছরে জনগণ বিএনপিকে চার চার বার বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ দিয়েছে। ইনসাহআল্লাহ এবারও যদি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হয় তাহলে বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও জনগন সেবা করার সুযোগ দিবে। পরিশেষে নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন ।

For News : news@shadindesh.com
advertisement

Posted ২১:১৭ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com