শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি হচ্ছে সরকারের গৃহপালিত ক্রীতদাস: রিজভী

  |   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

rizvi

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার পথ বন্ধ করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন অশান্তি ও বিশৃঙ্খলাকে উস্কে দিয়েছে।” তিনি বলেন, “নির্বাচন কমিশনকে আমরা আগে সেবাদাস বললেও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এরা সরকারের ক্রীতদাস । তাদের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।”

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ১৮ দলের ডাকা দেশজুড়ে ৭১ ঘণ্টার অবরোধের তৃতীয়দিনের চিত্র তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, “সিইসি শাসক দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করছেন। তিনি একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ করছেন না। সে কারণেই লেভেল প্লেইং ফ্লিড তৈরি করার আগেই তিনি তফসিল ঘোষণা করেছেন।আর সরকারের ফরমায়েশ পালন করার জন্য ইসির বিরুদ্ধে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে।” সবদলকে নির্বাচনে নিতে সিইসি কাজ করছে না বলেও অভিযোগ রিজভীর।

জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় সরকার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে ভয় পায় এমন মন্তব্য করে রিজভী বলেন, “সরকার একতরফা নির্বাচন করতে নিষ্ঠুরতার পথ বেঁচে নিয়েছে। আমরা সরকারকে বলবো, সংকট নিরসনের উদ্যগ নিয়ে নিজেদের লোক দিয়ে মানুষ হত্যার ভয়াবহ খেলা বন্ধ করুন।”

নেতাকর্মীদের বাসা বাড়িতে গিয়ে সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যরা আত্মীয় স্বজনদের সঙ্গে অসদাচরণ করছে এমন অভিযোগ করে তিনি বলেন, “নিজেদের অসম্মান অনেক সহ্য করেছি, প্রয়োজনে আরো করবো। কিন্তু বাড়ির মহিলাদের সঙ্গে অসদাচরন করা হলে এর দাঁত ভাঙা জবাব দেয়া হবে।”তিনি বলেন, “সরকার বিভিন্ন খাতে যে প্রভাব বিস্তার করেছে, সেই চক্রান্তের অংশ হিসেবে বিএনপির শীর্ষ পাঁচ নেতাকে জামিন দেয়া হয়নি। তাদের জেলে রাখতেই নানা চক্রান্ত করছে। সরকারের ভিতর থেকে মানবিকতা উঠে গেছে।” নেতাদের জামিন না দেয়ার নিন্দা জানান রিজভী।

রিজভী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলা ১৪ দলের নেতারা (তোফায়েল আহমেদ, আমির হোসেন  আমু ও রাশেদ খান মেনন) এখন নির্বাচনকালীন  দলীয় সরকারের মন্ত্রী হয়ে সানাই বাজাচ্ছেন।”

পরবর্তী কর্মসূচী কবে দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, শুক্রবার রাজধানীসহ সারা দেশে বাদ জুমা অবরোধে নিহতদের স্মরণে গায়েবানা জানাযা হবে। ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা কর্মসূচি পালন করা হবে।এতে সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশ নেয়ার অনুরোধ জানান তিনি।

নতুন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আন্দোলনে আছি। সামনে তা আরো তীব্র থেকে তীব্রতর হবে। কর্মসূচি সময় মত জানিয়ে দেয়া হবে।”

তিনি আরো জানান, “৭১ ঘন্টার অবরোধে এখন পর্যন্ত সারা দেশে ১৮ দলের নিহত হয়েছেন নয়জন।”

advertisement

Posted ২২:৩৩ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com