বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলাম ও জামায়াতে ইসলাম এক নয়

  |   রবিবার, ২২ জুন ২০১৪ | প্রিন্ট

ইসলাম ও জামায়াতে ইসলাম এক নয়
dr.mizan
রাবি প্রতিনিধি, 

রাজশাহী: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, “আমাদের মধ্যে অনেকেই ইসলাম বলতে জঙ্গিবাদকে বুঝে। তারা ভুলে যায় যে ইসলাম এবং জামায়াতে ইসলাম কখনও এক হতে পারে না।”

রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদের উদ্যোগে ‘আইন শিক্ষার ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন।

মিজান বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম সুন্দর একটি ক্যাম্পাস। অথচ এই সাজানো গোছানো ক্যাম্পাসে যখন একজন আরেকজনের রগ কেটে দিচ্ছে তখন প্রশ্ন করতেই হয়- আমরা কোন পথে যাচ্ছি।”

মিজানুর রহমান বলেন, “২১ শতকের বাংলাদেশে দলিত মানুষেরা তাদের প্রাপ্য অধিকার আদায় করতে পারে না। সমাজের ঝাড়ুদার, মেথর-এরা আজও সমাজের চোখে ঘৃণিত। এরা উচ্চশিক্ষিত হয়ে ভালো কোনো চাকরি করলেও সমাজের দলিত মানুষ হওয়ার কারণে কোথাও সম্মান পান না।”

আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তাদেরকে বৈশ্বিক শিক্ষার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। সমাজের নীতি, নৈতিকতা মেনে চলতে হবে।”

নারায়নগঞ্জে সাতখুনের ঘটনায় জড়িত অপরাধিদের সঙ্গে আইনজীবীরা কাজ করবে কি-না সে সিদ্ধান্ত এখনই শিক্ষার্থীদের নিতে হবে বলেও জানান তিনি। তিনি শিক্ষার্থীদের আইনজীবী হিসেবে অর্থের পেছনে না ছুটে সত্যের পেছনে ছোটার পরামর্শ দেন।

আইন অনুষদের ডিন অধ্যাপক বিশ্বজিৎচন্দের সভাপতিত্বে সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক এম আহসান কবির।

এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক এম আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক হাসিবুল আলম প্রধান, সহকারী অধ্যাপক তাপস কুমার দাস, সালমা আখতার খানম, মমতাজ খাতুন, প্রভাষক সাদিকুল ইসলাম, শিবলী ইসলাম প্রমুখ।

advertisement

Posted ১৬:০৮ | রবিবার, ২২ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com