ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
সৌদি আরবে সফররত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। প্রভাবশালী সৌদি সংবাদপত্র ‘আশারক আল-আওসাত’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।
এরদোয়ান জানিয়েছেন, আঙ্কারা তেহরানের ওপর যেকোনো ধরনের সামরিক অভিযানের ঘোর বিরোধী। তারা চান এই অঞ্চলের সংকটের সমাধান হোক কেবল কূটনৈতিক পথে।
সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের আর কোনো নতুন যুদ্ধ বা ধ্বংসযজ্ঞ সহ্য করার অবস্থায় নেই। তিনি মনে করেন, সংঘাত এড়িয়ে শান্তি ফেরাতে একটি কার্যকর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এরদোয়ান বলেন, কোনো পক্ষ বা ব্লকের স্বার্থ না দেখে একটি অংশীদারিত্বমূলক অবস্থানের ভিত্তিতে এই সংকট মোকাবিলা করতে হবে।
তুরস্ক ইতিমধ্যে সৌদি আরব ও পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলোর সাথে এ বিষয়ে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র: টিআরটি
Posted ১৩:৫২ | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain