সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের আটটি সেতুতে হামলার কথা জানাল ইসরায়েলি বাহিনী

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট

ইরানের আটটি সেতুতে হামলার কথা জানাল ইসরায়েলি বাহিনী

ইরানের আটটি সেতুতে হামলা চালানোর কথা জানাল দখলদার ইসরায়েলের সেনাবাহিনী।

ইরানি রেলপথ ও সেতুতে হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের পর ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম চ্যানেলে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ইরানের আটটি সেতুতে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এসব সেতু ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহার করতো।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ ইরানের বেশ কয়েকটি এলাকায় এধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

এর আগে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, “আমরা ইরানের শাসন ব্যবস্থাকে চূর্ণ করছি…আগের চেয়েও দ্বিগুণ উদ্যম ও শক্তি নিয়ে (হামলা চালাচ্ছি)।”

তিনি আরও বলেন, গতকাল (সোমবার) ইসরায়েলি বাহিনী ইরানের একটি বিমানঘাঁটিতে পরিবহন বিমান এবং ডজনখানেক হেলিকপ্টার ধ্বংস করেছে। আর আজ তারা রেভল্যুশনারি গার্ডসের ব্যবহৃত রেলপথ ও সেতুগুলোতে আঘাত হেনেছে। সূত্র: আল-জাজিরা

advertisement

Posted ১৭:০৪ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com