সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ | প্রিন্ট

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে: ট্রাম্প

ইরানের ওপর ক্রমাগত সামরিক চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, ইরানের শর্তহীন আত্মসমর্পণ ছাড়া এই যুদ্ধ বন্ধের আর কোনো পথ খোলা নেই।

ওভাল অফিসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ট্রাম্প আবারও তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, ইরান যদি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে এবং দেশটিতে একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হয়, তবেই যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানকে ধ্বংসের কিনারা থেকে টেনে আনতে কাজ করবে।

ট্রাম্প আরও প্রতিশ্রুতি দেন, সঠিক নেতৃত্ব পেলে ইরান অর্থনৈতিকভাবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি এই লক্ষ্যকে ‘মেক ইরান গ্রেট এগেইন’ হিসেবে অভিহিত করেন।

এর আগেও গত জুনে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনার সময় ট্রাম্প একই ধরনের শর্তহীন আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ একদিকে যেমন মার্কিন সিনেটে ট্রাম্পের সামরিক ক্ষমতা খর্ব করার প্রস্তাব ব্যর্থ হয়েছে, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে বিশ্বব্যাপী বিমান চলাচল ব্যাহত হচ্ছে।

মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব পর্যটন শিল্পে প্রায় ১১.৭ ট্রিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মার্কিন অভিযানকে যুক্তরাষ্ট্রের জন্য এক মহাবিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। তেহরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র শক্তির মাধ্যমে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: সিএনবিসি

advertisement

Posted ১৪:৩৮ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com