শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইমরানকে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের পদ থেকে ‘অব্যাহতি’

  |   শনিবার, ১২ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

gonojagoron-obbahoti

১২ এপ্রিল: বিতর্কিত ভূমিকার কারণে ইমরান এইচ সরকারকে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে বলে দাবি করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও প্রজন্ম একাত্তর।।

শনিবার দুপুরে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী এ কথা জানান। গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠকবৃন্দের ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এখন থেকে ডা. ইমরান এইচ সরকারের কোনো কথা বিবৃতি ও বক্তব্য গণজাগরণ মঞ্চের বক্তব্য হিসেবে বিবেচিত হবে না। অচিরেই গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে ৫ সদস্য বিশিষ্ট একটি মুখপাত্র প্যানেল গঠন করা হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গণজাগরণ মঞ্চের সংগঠক এফ এম শাহিন, আবির ঘোষ, হাবিবুল্লাহ মেসবাহ প্রমুখ।

advertisement

Posted ১৩:২৮ | শনিবার, ১২ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com