| শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগের কেউ নন। তিনি সর্বদলীয় সরকারের একজন মিত্রমাত্র।
তিনি বলেন, ‘তথ্যমন্ত্রী দশম সংসদের মেয়াদ ৫ বছর বলে যে বক্তব্য দিয়েছেন, এটা তার ব্যক্তিগত মতামত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের কাছে বৃহস্পতিবার যে সমঝোতার প্রস্তাব দিয়েছেন সেটাই সর্বদলীয় সরকারের বক্তব্য।’
শুক্রবার সকালে মন্ত্রী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাস্তার সংস্কার কাজের অগ্রগতি পরির্দশনে এসে এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। নির্বাচনী ট্রেন অনেক দূর এগিয়ে গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের অভিযোগের জবাবে তিনি বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচন কলঙ্ক নয়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এটি করতে হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আশা করা যায় না। প্রতিদ্ধন্দ্বিতাহীন নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আমিসহ কেউ স্বস্তিতে নেই।’
Posted ২২:০৫ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin