শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইনিংস হারের শঙ্কা নিয়ে তৃতীয় দিন শেষ

  |   বুধবার, ২৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

bd

২৯ জানুয়ারি: ইনিংস হারের শঙ্কা প্রকট আকার ধারণ করেছে। প্রায় নিশ্চিত ভাবেই বলা যায় ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে স্বাগতিকরা। তৃতীয় দিনে বাংলাদেশের সুযোগ ছিলো ৯ ওভার ব্যাটিং করার। কিন্তু ৯ ওভারও ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারেনি ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই অল্পের জন্য থার্ড স্লিপে দাঁড়ানো খেলোয়াড়ের হাত থেকে বেঁচে যান তামিম ইকবাল। তার যেনো তর সইছিলো না। পরের বলে বাউন্ডারি হাকালেন। তারপরের বলেই আবার আবেদন, কিন্তুু আম্পায়ারের সৌজন্যে শেষ রক্ষা হয় বাংলাদেশের সোর ওপেনারের। দিন শেষে শ্রীলঙ্কার কাছ থেকে বাংলাদেশ পিছিয়ে ৪৬৩ রানে। তামিম ইকবালকে হারানো টাইগারদের স্কোর ৩৫ এক উইকেটে।

এর আগে মাহেলা জয়াবর্ধনের ডাবল সেঞ্চুরি ও কিথুরুয়ান ভিথানাগের শতকের সুবাধে বিশাল স্কোর করে অতিথিরা। বাংলাদেশ সারাদিন বলে করে একটি উইকেট দখল করতে সক্ষম হয়। একমাত্র উইকেটটি নেন সোহাগ গাজী।বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩২ রান করতে সমর্থ হয়। সেখানে মুশফিক ও সাকিব অর্ধশতক রান করেন।

বাংলাদেশ দল:  মুশফিকুর রহিম (অধিনায়ক) তামিম ইকবাল, মার্শাল আইয়্যুব, সাকিব আল হাসান, নাসির হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান, সোহাগ গাজী, রবিউল ইসলাম, রুবেল হোসেন ও আল আমিন।

শ্রীলঙ্কার দল :  অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, কৌশল সিলভা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, প্রসন্ন জয়াবর্ধনে, কিথুরুয়ান ভিথানাগে, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, শামিন্দা এরাঙ্গা।

advertisement

Posted ১৭:৩৬ | বুধবার, ২৯ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com