| শুক্রবার, ০৩ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
আবুধাবি: পাকিস্তান ক্রিকেট দলের উইকেটরক্ষক আদনান আকমলের আঙুল ভেঙে গেছে। ফলে শ্রীলংকার বিপক্ষে আবুধাবি টেস্টের চতুর্থ দিনে বেশ সংকটে পড়তে হয় পাকিস্তান ক্রিকেট দলকে। এই ইনজুরির কারণে এখন সিরিজ থেকেই তাকে বাদ দিতে হচ্ছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, বৃহস্পতিবার আবুধাবিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে একটি বল তালুবন্দী করতে গিয়ে আঙুলে আঘাত পেয়েছেন আকমল। তৃতীয় দিনের ম্যাচের শেষ বলটি ধরতে গিয়েই আঙুলে আঘাত পান আকমল। তার বাঁ হাতের তর্জনী ভেঙে গেছে। ফলে তিন টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলো থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। টিম ম্যানেজমেন্টের অনুরোধে নির্বাচক কমিটি সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য সরফরাজ আহমেদকে স্কোয়াডে যোগ দেয়ার জন্য প্রেরণ করেছে।’
এদিকে বদলি হিসেবে স্কোয়াডভুক্ত হওয়া ২৬ বছর বয়সী সরফরাজ গত আগস্টে জিম্বাবুয়ে সফরে পাকিস্তান দলের ওয়ানডে স্কোয়াডভুক্ত ছিলেন। এরপর তিনি আর কোনো দলেই ডাক পাননি। চারটি টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই ক্রিকেটার ৮ জানুয়ারি দুবাইয়ে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে স্কোয়াডে অন্তুর্ভুক্ত হবেন। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১৬ থেকে ২০ জানুয়ারি, শারজায়।
Posted ১৯:৩১ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin