| বুধবার, ১২ মার্চ ২০১৪ | প্রিন্ট
নাজমুল হোসেন,মিলান (ইতালি) থেকে : ইতালির মিলানে সিটিজেন মুভমেন্ট এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের বর্তমান রাষ্ট্রনীতি ও দেশে একনায়ক তন্ত্র কায়েম করে দেশের গণতন্ত্র কে হত্যার প্রতিবাদে,সংবাদপত্রের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায়, বাংলাদেশের আইন শৃংখলার অবনতি, গুম-বিচারবর্হিভুত হত্যা ও ৫ই জানুয়ারি বিতর্কিত নির্বাচন, বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সিটিজেন মুভমেন্ট সর্ব ইউরোপ জুড়ে প্রবাসীদেরকে নিয়ে এই আন্দোলন শুরু করেছে।
৯ মার্চ রবিবার বিকাল ৫ টায় স্থানীয় হলরুমে মিলান সিটিজেন মুভমেন্ট এর আহবায়ক আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ,শাহীন মাহমুদ এর পরিচালনায় সভায় অতিথি হিসাবে নাগরিক আন্দোলন প্রতিষ্ঠাতা আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকে এর সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক,ইউকে হেফাজতে ইসলাম ইউরোপ প্রতিনিধি মুফতি শাহ্ সদরুদ্দিন ,
কমুনে ডি মিলানোর কালচারাল এসেসসরে ফিলিপো ডি কার্ন ,জামায়েতে ইসলামী ইউরোপ প্রতিনিধি ব্যারিস্টার আবু বক্কর মোল্ল্যা,নরওয়ে বিএনপির সভাপতি বাদল ভুইঞা ,মিলান বিএনপির সভাপতি এমদাদ হোসেন , মিলান বিএনপির সাধারণ সম্পাদক হোসাইন মো: মনির,ফ্রান্স বিএনপির সভাপতি আহসানুল হক বুলু,ফিন্ল্য্যান্ড বিএনপির শরিফ বিশ্বাস,জার্মান বিএনপির আকুল মিয়া,বেলজিয়াম বিএনপির ইকবাল বাবু ,সাইদুর রহমান,অস্ট্রিয়া বিএনপির নিয়ামুল বশির,কুয়েত বিএনপির কাজী মনজুরুল আলম।
এছাড়া মিলান শহরের আশপাশের ভারেজ,গালারাতের বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন , এ সরকার প্রমাণ করেছে তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এই সরকারের পাশাপাশি বর্তমান সরকারও অবৈধ। যেখানে মানুষ ভোট দিতে যায়নি সেখানে এই সরকার নিজেদেরকে বৈধ বলে কিভাবে দাবী করবে, দেশের ৫৭ টি ভোটকেন্দ্রে কোন ভোট পড়েনি। এই সরকার বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে। কিন্তু বিচার বিভাগ মোটেই স্বাধীন নয়। তারা বিচার বিভাগের নগ্ন হস্তক্ষেপ করছে।
Posted ১৩:২৪ | বুধবার, ১২ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin