| মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
স্টাফ রিপোর্টার
সংবিধানে ষষ্ঠদশ সংশোধনী এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুন:র্বহাল করার মাধ্যমে চলমান সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছে বিভিন্ন পাবলিক বিশ¡বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। একই সাথে সংগঠনটির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে রাষ্ট্র নায়কোচিত ভুমিকায় অবতীর্ণ হয়ে সঙ্কটের সমাধান করারও আহ্বান জানানো হয়।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান পরবর্তী সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির কাছে প্রেরিত স্মারকলিপি পাঠ করেন ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা বিশ¡বিদ্যালয়ের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. আবদুল আজিজ। এময় অন্যদের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পদক সৈয়দ আবদাল আহমদ, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক তাহমিনা আখতার টফি, ইউট্যাবের সহ-সভাপতি অধ্যাপক আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রুহুল আমিন গাজী বলেন, প্রধানমন্ত্রী গত পাঁচ বছরে হলমার্ক, প™§া সেতু, শেয়ার বাজার ও ব্যাংক লুট করে দেশের অর্থনীতিকে ধংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। এখন তিনি পদত্যাগ না করে দেশে অশান্তি সৃষ্টি করেছেন। তিনি অবিল¤ে¦ জনমত মেনে নিয়ে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার দাবি জানান।
স্মারকলিপি ও লিখিত বক্তব্যে অধ্যাপক ড. আবদুল আজিজ বলেন, মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। জাতির ও জনগণের প্রয়োজনে এটি পরিবর্তন করা যায়। তাই ষষ্ঠদশ সংশোধনী এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করা হোক। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায়ের প্রথমাংশে স্পষ্ট করে উল্লেখ ছিল, উদ্ভ–ত পরিস্থিতিতে আরো দুটি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে। সুতরাং দেরি না করে এখনি সেই বিধানটি সংসদে উপস্থাপন করে কার্যকর করার দাবি জানান। তিনি বলেন, সাংবিধানিক ও আইনি বাধ্যবাধকতার চেয়ে গুরুত্বপ–র্ণ হলো দেশের জনগণের ইচ্ছা ও আকাঙ্খার প্রতিফলন এবং আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা।
যে নির্বাচনে প্রধান বিরোধী দলসহ ১৮ দল অনুপস্থিত থাকে এবং বর্তমান মহাজোটের অন্যতম প্রধান শরীক দল জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তাই এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি বলেন, দেশের এই অন্তর্ঘাত ও প্রতিহিংসাম–লক রাজনীতি বন্ধ করে সুস্থ গণতান্ত্রিক রাজনীতির ধারা এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। এছাড়া বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলকে কিছুটা ছাড় দিয়ে দেশের এই চলমান অচলাবস্থার শান্তিপ–র্ণ সমাধানে এগিয়ে আসতে হবে।
Posted ১৭:৩৫ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin