বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইউক্রেনে ন্যাটো সেনাদের মেনে নেবে না রাশিয়া: ল্যাভরভ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট

ইউক্রেনে ন্যাটো সেনাদের মেনে নেবে না রাশিয়া: ল্যাভরভ

অনলাইন ডেস্ক : ইউক্রেনের মাটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সেনাদের উপস্থিতি রাশিয়া মেনে নেবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর একথা জানিয়েছেন তিনি।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

 

সংবাদমাধ্যমটি বলছে, কোনও শান্তি চুক্তির অধীনেই ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষা বাহিনী রাশিয়া গ্রহণ করবে না বলে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

 

তিনি বলেন, “অন্য কোনও পতাকার নিচে সশস্ত্র বাহিনীর কোনও উপস্থিতি কিছুই পরিবর্তন করে না। এটা অবশ্যই সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

 

ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে এবং “সম্পূর্ণ সহযোগিতা পুনরায়” শুরু করার মতো পরিবেশ তৈরি করবে। তার ভাষায়, “এটি খুব জরুরি আলোচনা ছিল। আমরা একে অপরের কথা শুনেছি।

 

তিনি রাশিয়ার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, ন্যাটো প্রতিরক্ষা জোটের যে কোনও সম্প্রসারণ এবং ইউক্রেনের এতে যোগদান রাশিয়ার জন্য “সরাসরি হুমকি” হবে।

advertisement

Posted ০৫:৩৯ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com