| শুক্রবার, ২৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ২৪ জানুয়ারি : দশম জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী-২ থেকে নির্বাচিত সংসদ সদস্য আ স ম ফিরোজ। এ ছাড়া পাঁচ জনকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আ স ম ফিরোজ নবম জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রজ্ঞাপনে চিফ হুইপের পাশাপাশি পাঁচ জনকে হুইপ হিসেবে নিয়োগের কথাও উল্লেখ করা হয়েছে। তারা হলেন- শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য মোঃ শাহাবউদ্দিন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।
Posted ১১:০০ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin