| সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, “ দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে আলোচনা চলছে এবং আমরা এখনো আশা করছি আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছাতে পারবো।”
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুম্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।
হানিফ বলেন, “সংবিধান সমুন্নত রাখতেই আগামী নির্বাচন করতে হবে। এর কোনো বিকল্প নেই। সংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেই প্রক্রিয়াই চলছে।”
মহান বিজয় দিবস প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, “এবার বিজয় দিবসের অঙ্গীকার হোক রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার। যাতে ৭১ এর ঘাতকরা কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে।”
এর আগে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে নির্বাচনকালীন সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
Posted ২৩:২১ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin