| মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলমান রাজনৈতিক সংকট সমাধানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বনানীর একটি বাসায় তারা বৈঠকে বসেন বলে নিশ্চিত করেছে বিএনপির একটি সূত্র। তবে দুই দলের কোনো নেতাই এ ব্যাপারে মুখ খুলছেন না।
এর আগে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতা জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দারিব রহমান পার্থের বারিধারার বাসায় বৈঠক করেন তারানকো। দুপুর একটায় এ বৈঠকটি শুরু হয়। তবে দুই দলের সাধারণ সম্পাদককে নিয়ে তারানকোর ওই বৈঠকটি পার্থের বাসায় কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
জাতিসংঘের বিশেষ দূত তারানকো আজ সন্ধ্যায় ঢাকা ছাড়বেন। এর আগে তিনি সাংবাদিকদের ব্রিফিং করবেন। ধারণা করা হচ্ছে, দুই দলের সাধারণ সম্পাদক পর্যায়ের এই মিটিং থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
Posted ১৭:৪২ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin