সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আ’লীগ ৫, জাপা ৭, বামপন্থীরা ৩ মন্ত্রী পাচ্ছে : সোমবার তিনটায় গঠন হচ্ছে ১৬ সদস্যের মন্ত্রিপরিষদ

  |   সোমবার, ১৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

13557_a

নিজস্ব প্রতিবেদক : ঢাকা: সোমবারই গঠিত হতে যাচ্ছে ১৬ সদস্য বিশিষ্ট নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের নতুন মন্ত্রিপরিষদ। এদিন বিকাল ৩টায় বঙ্গভবনে ১৫ জন মন্ত্রীর শপথ অনুষ্ঠিত হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করায় তিনি শপথ নেবেন না বলে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইঞা।

সর্বদলীয় সরকারে মহাজোট সরকারের প্রধান শরিক আওয়ামী লীগের পাঁচ জন, জাতীয় পার্টির সাত জন, জাসদের দুই জন ও ওয়ার্কার্স পার্টির একজন মন্ত্রিত্বের জন্য আমন্ত্রিত হয়েছেন।
আওয়ামী লীগ থেকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু নতুন মুখ হিসেবে মন্ত্রী হচ্ছেন। অন্যদিকে জাতীয় পার্টির রওশন এরশাদসহ ছয় জন, জাসদের মঈনুদ্দিন খান বাদল ও ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননও রয়েছেন নতুন মন্ত্রীর তালিকায়। বাকি সাত জনই মহাজোট সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন।
রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোশাররফকে নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির হাতে মহাজোট সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পদত্যাগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইঞা জানান সোমবার বিকাল ৩টায় সর্বদলীয় সরকারের নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে।
এদিকে সব শেষ পাওয়া খবরে জানা গেছে, নতুন মন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন আওয়ামী লীগের আবুল মাল আবদুল মুহিত, আমীর হোসেন আমু, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, ব্যারিস্টার শফিক আহমেদ,  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, জিএম কাদের, জিয়াউদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম, জাসদের হাসানুল হক ইনু ও মঈনুদ্দীন খান বাদল এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

advertisement

Posted ০১:১৮ | সোমবার, ১৮ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com