| বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

যে সকল ব্যক্তি আরব জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সফল হয়েছেন, সম্প্রতি তাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকার শীর্ষে রয়েছেন সৌদী বাদশাহ আবদুল্লাহ। একটি জরীপের ফলাফলের ভিত্তিতে তালিকাটি প্রকাশ করেছে ‘অর্গ্যানাইজেশন অব অ্যারাব পিপল এন্ড পার্লামেন্ট’ নামক সংগঠন। লক্ষ্যনীয় যে, বাদশাহ আব্দুল্লাহ এর আগেও আরব ব্যক্তিত্বদের তালিকার শীর্ষে স্থান পেয়েছেন। ২০১৩ সালে বিশ্ব বিখ্যাত ‘ফোর্বিস ম্যাগাজিন’ বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নির্বাচন করে। এছাড়া জরীপে সততা ও স্বচ্ছতার ক্ষেত্রে শীর্ষে স্থান পেয়েছে কুয়েত পার্লামেন্ট।
Posted ১৭:৪৭ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin