সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আয়্যারল্যান্ডে বিএনপি ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তারেক রহমানের ৩য় কারামুক্তি দিবস পালন

  |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১১ | প্রিন্ট

বিএনপি ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তাদের রহমানের ৩য় কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ঈদ rsrkhfhfhfhপূনর্মিSলনীর আয়োজন করে আয়্যারল্যান্ড বিএনপি। আয়্যারল্যান্ড বিএনপির আহবায়ক হামিদুল নাসিরের সভাপতিত্বে ও মোশাররফ হোসেনের পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়।
সভাপতির বক্তব্যে হামিদুল নাসির বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। জনগণ এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিন অতিবাহিত করছে। গণতন্ত্র আজ বিপন্ন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। মানুষের মৌলিক ধিকারগুলোকে রুদ্ধ করে দেয়া হয়েছে। সরকারের চরম ব্যর্থতায় জনসাধারণ সঙ্কটের মধ্যে আছে। তিনি বলেন, সংবিধান সংশোধন করে মানুষের মৌলিক অধিকার খর্ব ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া বিনষ্ট করা হয়েছে। তিনি এ থেকে উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
তিনি আরো বলেন, ১/১১-এর মতো আবারও তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে এ দু’টি দৈনিকে অপপ্রচার শুরু হয়ে গেছে। ১/১১-এর সময়ও কিছু চিহ্নিত পত্রিকা তার বিরুদ্ধে দুর্নীতির অপপ্রচার চালিয়েছিল। অবৈধ তত্ত্বাবধায়ক সরকার তারেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল। কিন্তু ওইসব মামলায় অদ্যাবধি কোনো সাক্ষ্যপ্রমাণ সরকার দাখিল করতে পারেনি। ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমানের জড়ানোকে ‘চক্রান্ত’ উল্লেখ করে তিনি বলেন, পুরনো মামলায় শাস্তি দিতে না পেরে এখন সরকার নতুন করে মিথ্যা মামলায় জড়িয়ে তারেক রহমানকে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে শাস্তি দিতে চায়। এর উদ্দেশ্য তাকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখা। তারেক রহমানকে একটি সংগ্রামের নাম বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন হামিদুল নাসির।
সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আজাদ তালুকদার, শাহীন মিয়া, কবির আহমেদ, লোকমান হোসেন আরিফুল ইসলাম রিপন,জাহিদ চৌধুরী, সাইমুল ইসলাম কাজি সহ আরো অনেক নেতৃবিন্দ।


(হামিদুল নাসিরের তথ্য মতে রিপোর্ট করেছেন ওবায়দুল কবীর খোকন)
For News : news@shadindesh.com
advertisement

Posted ২৩:০৯ | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com