শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আব্দুল গফফার গুট্লুর বাসায় পুলিশী তল্লাশির প্রতিবাদ

  |   বুধবার, ২২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

Gutlu

নিজস্ব প্রতিনিধি, লন্ডন :  এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল গফফার গুট্লুর বাসায় পুলিশী তল্লাশির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতৃবৃন্দ।

সম্প্রতি পুরাতন একটি মামলার ওয়ারেন্ট নিয়ে পুলিশ তার বাসায় তল্লাশির নামে পরিবারের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে অথচ সে এই মামলা থেকে ২০০৭ সালে অব্যাহতি পেয়েছে। নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করে বলেন গত কয়েক বছর ধরে সে লন্ডনে অবস্থান করার পরেও তার বাসায় এ ধরনের পুলিশী তল্লাশি সরকারের বাকশালি আচরণের বহির্প্রকাশ।

 অবিলম্বে এই সব তল্লাশি বন্ধের আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন অন্যথায় সর্বস্তরের ছাত্র জনতা এই সমস্ত বেআইনি তল্লাশির বিরুদ্ধে রুখে দাড়াবে।

বিবৃতি দানকারী নেতৃবৃন্দ হলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার আহ্বায়ক এমদাদ হুসেন টিপু, যুগ্ম আহ্বায়ক মিসবাহুজ্জামান সুহেল, সদস্য সচিব আবুল হুসেন, সদস্য আহমেদ চৌধুরী মনি, এম মিনহাজ রহমান, আব্দুল মুনিম, তৌহিদুল আবেদীন সাজু, সুরমান খান, খাইরুল হক, আখলাক আহমেদ, মহসিন মাহমুদ, শিপন চৌধুরী, মেহরাব উদ্দিন এবং যুক্তরাজ্য যুবদলের দেওয়ান আব্দুল বাসিত, সোয়ালেহীন করিম চৌধুরী, আবুল কালাম সেতু, আজির উদ্দিন, শাহ মোস্তাক আহমেদ, লুবেক আহমেদ চৌধুরী, সৈয়দ লায়েক মোস্তফা, জলিল উদ্দিন চৌধুরী, শিপু খান, রকিব আলী, সেলিম আহমেদ, সৈয়দ শামীম আহমেদ, পারভেজ মাহমুদ মান্না, মুন্না ইসলাম, সাদেক আহমেদ, সালিক আহমেদ, সৈয়দ শরফ উদ্দিন, আব্দুল খয়ের, শাহজাহান আহমেদ শেহনাজ, ফলিক আহমেদ, শাহেদ আহমেদ, কিবরিয়া ইসলাম প্রমুখ।

advertisement

Posted ২২:১৮ | বুধবার, ২২ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com