বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আবারো উত্তাল শাহবাগ

  |   মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

shabag
  ফাইল ছবি

ঢাকাএকাত্তরে মানবতা বিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর স্থগিত করায় আবারো উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। গণজাগরণ মঞ্চের কর্মীরা প্রধান সড়ক বন্ধ করে দিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে পুরো এলাকা।
রায় স্থগিতের ঘোষণা পাওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তারা শাহাবাগের প্রধান সড়কে অবস্থান নেয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে রায় কার্যকরের অপেক্ষায় এখানে মানুষের ঢল নামে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তখন বাংলামেইকে বলেন, ‘কাদের মোল্লার রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান ধর্মঘট পালন করবো এবং রায় কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু কার্যক্রমের ঘোষণা দেয়া হবে।’
গণজাগরণ মঞ্চজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করার জন্য শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় গণজাগরণ মঞ্চের আন্দোলন। মৃত্যুদণ্ড দেয়ার দাবিতে ফেসবুকের মাধ্যমে শাহবাগে কিছু তরুণ আন্দোলন শুরু করে। পরবর্তী কয়েকদিনে গণমানুষের অংশগ্রহণে তা কয়েকদিনেই গণজাগরণ মঞ্চে রূপ নেয়। তখন উত্তাল হয়ে উঠে শাহবাগ। এর পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়। সুপ্রিমকোর্টের আপিল বিভাগে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সেখানে কাদের মোল্লার ফাঁসির আদেশ হয়।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে চেম্বার জজের বিচারপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কাদের মোল্লার ফাঁসি কার্যকরে স্থগিতাদেশ দেন।

advertisement

Posted ১৮:৪২ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com