বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আফ্রিদি ঝড়ে পাকিস্তানের জয়

  |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

Shahid-afridi-001

দুবাই: দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শহীদ আফ্রিদির ব্যাটিং ঝড়ে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকরা।
বুধবার রাতে শারজাহ স্টেডিয়ামে ৫ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় পায় পাকিস্তান। অনেক দিন পর শহিদ আফ্রিদির ব্যাটিং পাকিস্তানকে জয়ের পথ দেখালো।
টসে হেরে শ্রীলঙ্কা ব্যাটিং করে মাত্র ৫ উইকেট হারালেও পাকিস্তানিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৫ রান তুলতে সক্ষম হয়। জবাবে পাকিস্তানের শুরুটাও ভাল হয়নি। ১২ রানে ওপেনার আহমেদ শেহজাদ আউট হন।
তবে দ্বিতীয় উইকেটে শারজিল খান ও হাফিজ দলকে ৬৯ রান পর্যন্ত নিলেও রানের গতি হয়ে যায় ধীর। ৬৯ রানের মাথায় শারজিল আউট হলে পাকিস্তানের ইনিংসে ধ্বস নামে। ৭৬ রানের মধ্যে আরু দুজন আউট হন। এরপর ৯৬ রানের মাথায় পতন হয় ৫ম উইকেটের।
ফলে পাকিস্তানের হারের শঙ্কা দেখা দেয়। ৩৫ বলে পাকিস্তানের প্রয়োজন তখন ৫০ রান। কিন্তু আফ্রিদি ২০ বলে ৩৯ রান করে ৫ বল আগেই পাকিস্তানের জয় নিশ্চিত করেন।  ৩টি ছক্কা ও দুটি চার মার ছিল ‘বুম বুমের’ ইনিংসে।
দুই দলের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর দুবাইতে।

advertisement

Posted ১৭:১৬ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com