রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আপনাদের দিন শেষের ঘণ্টা বেজে গেছে, কাদেরকে রিজভী

  |   বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ | প্রিন্ট

আপনাদের দিন শেষের ঘণ্টা বেজে গেছে, কাদেরকে রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনাদের দিন শেষের ঘণ্টা বেজে গেছে। সেই ঘণ্টার ধ্বনি আপনি শুনতে না পেলেও এদেশের জনগণ ঠিকই বাজিয়ে আসছে।

 

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাসাসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

রুহুল কবির রিজভী বলেন, আজও যখন আমরা স্বৈরাচারের আবদ্ধ জালের মধ্যে কথা বলতে পারি না, চলাচল করতে পারি না। আজও আসার সময় দেখলাম বিভিন্ন মোড়ে মোড়ে ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের এক অকৃত্রিম অভয় বাণী শুনিয়েছেন কাজী নজরুল ইসলাম।

 

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি কথা বলেছেন। বিএনপি মহাসচিব বিভিন্ন দলের সঙ্গে আলাপ আলোচনা করছেন। এর মধ্যে তিনি ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন। আমার মনে হলো আপনি ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন, সমালোচনা করেছেন, এরপর কী করবেন? আপনি কি সশস্ত্র ছাত্রলীগ পাঠাবেন?

 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, যারা অত্যাচারী, নিপীড়ন চালায়, কথা বলতে দেয় না, সভা-সমাবেশ করতে দেয় না, রক্তপাত ঘটায়, তাদের রাজত্ব এই দেশে বেশি দিন হবে না। আপনাদের সেই পতন হতে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।

advertisement

Posted ১৭:২৬ | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com