| শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ নাসিম বলেছেন, জ্বালাও পোড়াও রাজনীতি পরিহার করে ভবিষ্যতে সমঝোতায় আসুন নইলে জনগণের নায্য অধিকার আপনিই নষ্ট করবেন।
আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখাবেন না কারন আওয়ামী লীগও আন্দোলন করতে জানে। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলে জনগণের উন্নয়নে কাজ করে। কৃষকরা আজ ধানের নায্য মূল্য পায়। সারের জন্য কৃষককে আর প্রান দিতে হয়না।
তিনি আরও বলেন, দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনার সরকারকে জনগন ক্ষমতায় আনবে। তিনি শুক্রবার বিকেল ৫টায় নাটোরের সিংড়া উপজেলা কোর্টমাঠে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এড. সাজেদুর রহমান খান, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকার, নব নির্বাচিত নাটোর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল, সাবেক পশু সম্পদ প্রতিমন্ত্রী ও নব নির্বাচিত সংসদ সদস্য আবদুল কুদ্দুস, কেন্দ্রীয় কমিটির সদস্য নাটোর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ‘লীগের সহ সভাপতি বিশ্বনাথ দাস কাশিনাথ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান কামরান প্রমুখ।
Posted ২১:৫৫ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin