শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দঘন পরিবেশে ছেলের জন্মদিনের কেক কাটলেন বিএনপি চেয়ারপারসন

  |   বুধবার, ২০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

xKhaleda

নিজস্ব প্রতিবেদক,  ঢাকা, ২০ নভেম্বর : ছেলে তারেক রহমানের ৪৯তম জন্মদিনের শুরুতে কেক কেটে উদযাপন করলেন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
২০ নভেম্বর রাত ১২টায় দুইটি কেক কেটে ছেলের জন্মদিনের আনন্দ উপভোগ করেন খালেদা জিয়া।
জন্মদিন উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজনে জন্মদিন পালনের কর্মসূচি সূচনা হলো।
ঢাকা মহানগর বিএনপি ও মহিলা দল সংগঠনের পক্ষ থেকে কেকগুলো নিয়ে আসে।
খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে কেকগুলো কাটেন।
এ সময় দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, দলের শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এছাড়া ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।

advertisement

Posted ০১:১০ | বুধবার, ২০ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com