রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশ

  |   শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

azad

ডেস্ক : সৌদি আরবে অনুষ্ঠিত কিং আবদুল আজীজ আন্তর্জাতিক কোরআন হিফজ প্রতিযোগিতার বি ক্যাটাগরিতে সেরা হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ নাজম আবদুল কালাম আজাদ। এছাড়া এ ক্যাটাগরিতে সেরা হয়েছেন নাইজেরিয়ার এক প্রতিযোগী।

মক্কায় অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় ৬১টি দেশের দেড়শ’র জন প্রতিযোগী অংশ নেন। এতে আরব দেশগুলো থেকেও অনেক প্রতিযোগী অংশ নেয়। কিন্তু এদেরকে হটিয়ে বি ক্যাটাগরিতে সেরা স্থান দখল করেন বাংলাদেশের মোহাম্মদ নাজম আবদুল কালাম আজাদ। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৮০ হাজার সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১৬ লাখ ৫৬ হাজার ২শ ৩২ টাকা।

প্রতিযোগিতার এ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারী নাইজেরিয়ার কাবিরু আবুবকর মুসা পেয়েছেন ১ লাখ সৌদি রিয়াল। বাংলাদেশের আর এক প্রতিযোগী হাবিবুল্লাহ সিরাজুল ইসলাম তৃতীয় হয়েছেন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২০ হাজার সৌদি রিয়েল। সৌদি সরকারের ইসলাম বিষয়ক মন্ত্রী সালেহ আল-আশেইখ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

কোরআন প্রতিযোগিতায় আরব দেশগুলোকে হটিয়ে দু’জন অনারবের সেরা স্থান দখল করায় বিস্ময় প্রকাশ করেছেন জেদ্দাভিত্তিক কোরআন মেমোরাইজেশন অর্গানাইজেশনের মহাসচিব আবদুল্লাহ বাসফার। তিনি এ সম্পর্কে আরব নিউজ প্রতিনিধিকে বলেন, এটি অন্যান্য মুসলিম দেশে এ ধরণের প্রতিযোগিতার আয়োজনে উৎসাহ যোগাবে।

advertisement

Posted ১৫:৪৯ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com