সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আতঙ্কে বাংলাদেশের সংবাদকর্মীরা: আল-জাজিরা

  |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

আতঙ্কে বাংলাদেশের সংবাদকর্মীরা: আল-জাজিরা

al jazira

২৮ জানুয়ারিঃ সংবাদ মাধ্যমে সরকারি হস্তক্ষেপের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশের সংবাদকর্মীরা। তাদের আশঙ্কা, সংবাদ মাধ্যমের ওপর আরো বেশি নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে দেশটির সরকারি কর্মকর্তারা।

আল-জাজিরা সোমবার এনিয়ে সংবাদ প্রকাশ করেছে।

সংবাদে বলা হয়, ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে দু’টি বাংলা দৈনিক এবং আরো দু’টি টেলিভিশন চ্যানেল। এই চারটি সংবাদ মাধ্যমেই বিরোধী দলগুলোর আন্দোলনের সংবাদ প্রচার করা হতো। গত বছর সাময়িকভাবে এগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

আল-জাজিরা জানায়, শুধু তাই নয়, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ক্ষমতাসীন দলটি ব্যক্তি মালিকাধীন টেলিভিশন চ্যানেলগুলোর জন্য একটি জাতীয় প্রচার নীতিমালা প্রবর্তনের ঘোষণা দিয়েছে। তারা বলছে, এই নীতি ‘অবাধ ও সুষ্ঠু সংবাদ প্রচার’ নিশ্চিত করবে। তবে সমালোচকরা একে দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য একটি অশুভ সংকেত হিসেবেই দেখছেন।

advertisement

Posted ১১:৪৭ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com