বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আজ রাতেই ইসরাইলে মিসাইল হামলা চালাতে পারে ইরান: আল জাজিরা

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৪ জুন ২০২৫ | প্রিন্ট

আজ রাতেই ইসরাইলে মিসাইল হামলা চালাতে পারে ইরান: আল জাজিরা

আজ শনিবার (১৪ জুন) রাতেই আবারও ইরানের মিসাইল হামলার আশঙ্কা করছে ইসরাইল। এজন্য নাগরিকদের সতর্ক করেছে দেশটির সেনা কর্তৃপক্ষ।

শনিবার ইসরাইলের আর্মি রেডিওর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এতে বলা হয়েছে যে, আজ রাতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পরে ইরান।

এই হামলার তীব্রতা শুক্রবার রাতে চালানো ইরানের প্রতিশোধমূলক আক্রমণগুলোর মতোই হতে পারে বলেও জানানো হয় প্রতিবেদনে।

এর আগে শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে দুই শতাধিক হামলা চালায় ইসরাইল। এতে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তাসহ ১২ জন পরমাণু বিজ্ঞানী নিহত হন।

এছাড়া ইরানজুড়ে হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এই হামলার জবাবে ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। এতে তিনজন ইসরাইলি নিহত হন। এছাড়া ইরানের হামলায় ইসরাইলের অন্তত সাত সেনা সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে হামলায় ইসরাইলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় ইরান। একজন নারী পাইলটকে আটক করার খবরও জানা যায়। তবে এই তথ্য অস্বীকার করে ইসরাইল।

advertisement

Posted ১৬:৪২ | শনিবার, ১৪ জুন ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com