শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ফরিদপুরে শেখ হাসিনার প্রথম নির্বাচনী সমাবেশ

  |   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

foridpur

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ও সদরপুর উপজেলায় তার প্রথম নির্বাচনী জনসভায় আসছেন।  ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহর পক্ষে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

শেখ হাসিনা বৃহস্পতিবার ভাঙ্গা বিশ্বরোডের বালুর মাঠে সকাল ১১টায় ও সদরপুর স্টেডিয়ামে দুপুর ১২টায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।এদিকে, দলীয় সভানেত্রীর আগমন উপলক্ষে ভাঙ্গা ও সদরপুর উপজেলায় জেলা আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগ জনসভা সফল করতে ফরিদপুর-৪ আসন ও সদর আসনের ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম ফরিদপুরে সফরে আসছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। তাই ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে ভাঙ্গা ও সদরপুরে সমাবেশস্থলে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জননেত্রী শেখ হাসিনা ফরিদপুরের সফরটি দশম জাতীয় নির্বাচনে প্রথম জনসভা।  তিনি বলেন, ‘দলীয় প্রধানের সফরকে কেন্দ্র করে সোববার আমরা সাংগঠনিক সভা শেষ করেছি। আশা করছি- বিপুল সংখ্যাক দলীয় নেতাকর্মী ও সমর্থক সভা দুটিতে উপস্থিত থাকবেন।’

দলীয় সভানেত্রীর আগমন উপলক্ষে শহর আওয়ামী লীগের মহিলা সম্পাদক সায়েদুননাহার পান্না বলেন, জনসভা সফল করার লক্ষে সমাবেশে প্রচুর মহিলা উপস্থিত করা হবে। এই সমাবেশে লক্ষাধিক লোকরে সমাবেশে পরিণত হবে।  এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন এএসপি সার্কেল ভাঙ্গা মো. মাসচুল হক পিপিএম।

advertisement

Posted ০২:১৫ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com