রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আজকের ম্যাচে জিতবে কে জানালো জ্যোতিষী উট!

  |   মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ | প্রিন্ট

আজকের ম্যাচে জিতবে কে জানালো জ্যোতিষী উট!

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ফ্রান্স-বেলজিয়াম। এই ম্যাচ শুরু আগেই ফুটবলপ্রেমীদের ‘টেনশন’ কমাতে এগিয়ে এসেছেন শাহীন নামের একটি জ্যোতিষী উট।

বাংলাদেশ সময় রাত ১২টায় সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও এবারের বিশ্বকাপের ডার্ক হর্স বেলজিয়ামের মধ্যকার ম্যাচটি শুরু হবে।
তবে চলতি বিশ্বকাপের সেমিফাইনালের প্রথম ম্যাচটি নিয়ে ইতোমধ্যে জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গেছে। আরব আমিরাতের ভবিষ্যৎ বক্তা উট ‘শাহীন’। উটের সামনে দুটি পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়। এর মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ম্যাচটি আসলে কোন দেশ জিতবে।

আর সেমিফাইনালে শাহীন নামরে জ্যোতিষী উটটি বিজয়ী হিসেবে বেছে নিয়েছে ফ্রান্সকে। উটের ভবিষ্যদ্বাণী সত্য হলে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে এবারের বিশ্বকাপের ডার্ক হর্স বেলজিয়ামকে।

এর আগে, কোয়ার্টার ফাইনালে জ্যোতিষী উট ভবিষ্যদ্বাণী করেছিলেন বেলজিয়াম পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারাবে। উট শাহীনের করা সেই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল।

এখন দেখা যাক, সেমিফাইনালে জ্যোতিষী উট শাহীনের করা ভবিষ্যদ্বাণী কতুটুক সত্য হয়!

প্রঙ্গত, ভবিষ্যদ্বাণী করা এই উটের খোঁজ পায় ‘গালফ নিউজ’। তারা নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করেছে এই উটের ভবিষ্যদ্বাণী। এবারের বিশ্বকাপ এ পর্যন্ত প্রায় ৩৪টির মতো ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে এই উটটি, যার মধ্যে ২৩-২৪টির মতো সত্য প্রমাণিত হয়েছে।

advertisement

Posted ১৫:১৮ | মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com