শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আগে-পিছে পুলিশ, মাঝখানে দূরপাল্লার বাস!

  |   রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

police
নিজস্ব প্রতিবেদক, 

ঢাকা : নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে পুলিশি প্রহরায় ময়মনসিংহ এবং টাঙ্গাইলের উদ্দেশে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।

রাজধানীর মহাখালী আন্তঃনগর বাস টার্মিনাল থেকে বাসের সামনে ও পিছনে পুলিশের পাহারায় গন্তব্যের উদ্দেশে বাসগুলো রওনা দিলেও যাত্রী ছিল কম। সকাল নয়টায় তিনটি, সাড়ে ১১টায় সাতটি এবং দুপুর দেড়টায় চারটি বাস একসঙ্গে পুলিশি প্রহরার মধ্যে ঢাকা ছেড়ে যায়। বাসগুলোর মধ্যে রুবিনা, পলল, বিনিময় ও ধলেশ্বরী পরিবহণের বাস ছিল।
এসময় প্রতিটি বহরের সামনে ও পিছনে একটি করে পুলিশের ভ্যান ছিল। মহাখালী থেকে ময়মনসিংহ ও টাঙ্গাইলের উদ্দেশে ছেড়ে যাওয়া এই বাসগুলোকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আব্দুল্লাহপুর পর্যন্ত নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে। তারপর সংশ্লিষ্ট জেলা বাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে।
প্রসঙ্গত, গত বুধবার নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান হরতাল বা অবরোধ থাকলেও সরকারের গৃহীত নিরাপত্তাব্যবস্থার মধ্যে শুক্রবার থেকে দূরপাল্লার যানবাহন চলাচলের ঘোষণা দিয়েছিলেন। তারপরেই, শনিবার প্রথমবারের মতো অবরোধের মধ্যেও পুলিশি প্রহরায় দূরপাল্লার বাস ঢাকা ছেড়ে গেল।
তবে রাজধানী ঢাকা থেকে হাতেগোণা যাত্রী নিয়ে কয়েকটি বাস আজ ঢাকা ছাড়লেও অন্যান্য জেলা শহর থেকে কোনো বাস ঢাকায় আসেনি।

advertisement

Posted ০৮:৫২ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com