রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হলো ইজতেমা

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হলো ইজতেমা

রাজশাহী ইজতেমা শেষ হলো আখেরি মোনাজাতের মাধ্যমে। রবিবার সকাল থেকেই পুরো মাঠ আর আশপাশের এলাকা ভরে যায় হাজারও ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায়। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ চোখ মুছছেন নীরবে—সবাই অপেক্ষায় আল্লাহর দরবারে মনের কথা পেশ করার মুহূর্তটির।

এরআগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজশাহী কেন্দ্রীয় ঈদগা মাঠে এ ইজতেমা শুরু হয়। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন- ভারতের হরিয়ানা প্রদেশ থেকে আগত মাওলানা ওমর মেয়াতী।

মুসল্লিরা শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে তিনদিন খোলা আকাশের নিচে তাবুর তলে ইবাদাত বন্দিগির মধ্যে দিয়ে সময় কাটান। আখেরি মোনাজাতের দিন ভোর থেকেই দলে দলে মানুষ ছুটে ইজতেমা মাঠে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মানুষের ঢল—সবাই একই গন্তব্যে, একই আকাঙ্ক্ষায়: আল্লাহর সন্তুষ্টি অর্জন।

প্রত্যাশিত আখেরি মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিরা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, রহমত, বরকত ও সমৃদ্ধি কামনা করবেন।

ইজতেমা মাঠজুড়ে এখন এক অপার্থিব পরিবেশ। হাজারো কণ্ঠে উচ্চারিত হচ্ছে ‘আমিন’ ধ্বনি, বাতাসে মিশে আছে তাওবা, কান্না আর মোনাজাতের সুর।

ইজতেমায় অংশ নেওয়া মহাসিন সরকার নামের একজন মুসল্লি বলেন, এই মোনাজাতের সময় মনে হয় আল্লাহ একেবারে কাছে—সব কষ্ট, দুঃখ ভুলে যাই। শুধু চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন।

ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করেছেন। সুষ্ঠু পরিবেশে ধর্মীয় এ মহাসম্মেলন শেষ হয়। এরপর মুসল্লিরা বিভিন্ন যানবাহনে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।

advertisement

Posted ০৮:০৭ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com