| শনিবার, ১৬ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
সাবেক ছাত্রলীগ এবং স্বাচীপ নেতা, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাচ্ছেন। আজ শনিবার তিনি মনোনয়নপত্র কিনতে পারেন বলে জানান ডা. ইমরানের কয়েক সহযোগি।
তার জন্মস্থান কুড়িগ্রাম বা রাজধানী ঢাকার সংসদীয় একটি আসন থেকে তিনি মনোনয়ন ছাইতে পারেন বলে জানা গেছে। গণজাগরণ মঞ্চের আন্দোলনের মধ্য দিয়ে দেশ, বিদেশে পরিচিতি পাওয়া ও শাহবাগের আন্দোলনকে আওয়ামী লীগের পক্ষে রাখার ‘পুরস্কার’ হিসেবে তিনি মনোনয়ন পাবেন বলেও আশা করছেন ডা. ইমরানের ঘনিষ্ঠরা।
তবে আগামীকাল ডা. ইমরান মনোনয়নপত্র কিনতে পারেন বলে তার সহযোগিদের দাবি। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য বক্তব্য জানতে ডা. ইমরানের সাথে যোগাযোগের চেষ=টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে রাজধানীর শাহবাগে শুরু হয় গণজাগরণ মঞ্চের আন্দোলন। ‘ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম’র নামে শুরু হওয়া এ আন্দোলন যেমন দেশ, বিদেশে ব্যাপক আলোড়ন তোলে ঠিক তেমনি জন্ম দেয় ব্যাপক সমালোচনা।
Posted ০২:৪৮ | শনিবার, ১৬ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin