রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আওয়ামী লীগের কোনো লজ্জা নেই: মোশাররফ

  |   সোমবার, ১০ মার্চ ২০১৪ | প্রিন্ট

mosarraf 1

ঢাকা,  ১০ মার্চ :   আওয়ামী লীগের কোনো লজ্জা নেই মন্তব্য করে খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, লজ্জা থাকলে তারা নিজেদের সরকার বলে দাবি করতে পারতো না।

দেশের সর্বত্র দলীয়করণ চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘যারা জনগণের প্রতিনিধি নয় তাদের দ্বারা জনগণের কল্যাণে কাজ করা সম্ভব নয়।’

এই সরকার একটি অদ্ভুত সরকার আর এই পার্লামেন্ট একটি অস্বাভাবিক পার্লামেন্ট বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদের স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় কমিটি এ সভার আয়োজন করেন।

সরকারের প্রতি নির্বাচনের আহ্বান জানিয়ে মোশাররফ আরো বলেন, ‘আমরা প্রত্যাশা করি আলোচনা ও সমঝোতার মাধ্যমে সব দলের অংশগ্রহণে অনতিবিলম্বে একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দেয়া হবে। দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে পুনঃনির্বাচন দেয়া জরুরি।’

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ ফ ম ইউসুফ হায়দার, ন্যাপের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া এবং স্বাধীনতা ফোরামের অন্যান্য নেতারা।

advertisement

Posted ১৭:১৫ | সোমবার, ১০ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com