শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সংলাপ চান: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ মে ২০২৫ | প্রিন্ট

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সংলাপ চান: রাশেদ খান

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শুক্রবার (৯ মে) সকালে বিজয়নগরে শ্রমিক অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এই আহ্বান জানান তিনি। সমাবেশে বক্তৃতায় রাশেদ খান বলেন, আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচন করার কোনও সুযোগ নেই। গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কয়েক দফা দাবি জানালেও অন্তর্বর্তী সরকার তাতে কর্ণপাত করেনি। এ সময় প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল নিয়েই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশে ১৪৪ ধারা জারি রয়েছে। কিন্তু এনসিপি যখন যায় তখন এই ধারা কাজ করে না। সরকারি দলের জন্য এক নিয়ম আর বাকীদের জন্য আরেক নিয়ম কেন? সেই প্রশ্ন তুলেন এই নেতা।

এর আগে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘ড. মুহাম্মদ ইউনূস স্যারের কাছ থেকে গ্রিনসিগনাল পাওয়ার পরপরই দেশ ছাড়ার সুযোগ পেয়েছেন আবদুল হামিদ। এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা মূল ভূমিকা পালন করেছে।’

advertisement

Posted ০৯:৫৩ | শুক্রবার, ০৯ মে ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com