| রবিবার, ০৯ মার্চ ২০১৪ | প্রিন্ট

নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম বলেছেন, আওয়ামী লীগ ভাওতাবাজির রাজনীতি করেনা। আওয়ামী লীগের রাজনীতি আদর্শ ও উন্নয়নের রাজনীতি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে বিগত ৫বছরে আত্রাই রানীনগরের যে উন্নয়ন হয়েছে অতীতে কোন সরকার তা করতে পারেনি।
একদিকে এলাকার যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব ধরনের উন্নয়ন অপরদিকে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করে এলাকাকে শান্ত করা হয়েছে। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা এলাকায় সন্ত্রাসী ও জঙ্গীদের লালন করে জনগণের ঘুমকে হারাম করে দিয়েছিল। আমরা ক্ষমতায় আসার পর তা দূর করে এখন এলাকাকে শান্তির জনপদে পরিণত করেছি।
তিনি রোববার নওগাঁর আত্রাই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামে আত্রাই ছোট নদীর উপর নির্মিত ফুটব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান এড. ময়েন উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ছাত্র লীগের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
পরে তিনি কাসুন্দা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ আওয়ামী লীগে যোগদান করেন।
Posted ২০:২৫ | রবিবার, ০৯ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin