শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অ্যানিমেশন ল্যাব প্রতিষ্ঠার ইচ্ছে নাফিসের

  |   রবিবার, ২৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

nafis

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম অস্কার জয়ী প্রথম বাংলাদেশী নাফিস বিন যাফর-কে সম্মাননা দিয়েছে। শনিবার রাতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত ‘নাফিসের সাথে আড্ডা অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মুহাম্মদ খান ও সেক্রটারি আরাফাত সিদ্দকী সোহাগ নাফিসের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অ্যানিমেশন বিষয়ে নাফিস বলেন, দুই ঘণ্টাব্যাপী এই আড্ডায় নাফিস চলচ্চিত্রে অ্যানিমেশন, ফ্লুইড ওয়ার্ক নিয়ে তার প্রচেষ্টা, কাজের আগ্রহ, প্রেরণা, ভবিষ্যতের চলচ্চিত্রের ধরন নানা বিষয় তুলে ধরেন। এসময় বাংলাদেশে এই বিষয়ে তরুণদের আগ্রহ কাজে লাগাতে হলে ল্যাব স্থাপন, ব্যান্ডউথ ক্যাপাসিটি বাড়ানো, সংশ্লিষ্ট হার্ডওয়্যারের ব্যবহার সর্বোপরি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই বিষয়ে একটি ফ্যাকাল্টি খোলার প্রতি গুরুত্বারোপ করেন।
এ সময় এক প্রশ্নের জবাবে সুযোগ হলে বিশ্ববিদ্যালয়ে এসে লেকচার দেয়ার বিষয়েও সম্মতি জানান।
নাফিস জানান, তিনি যেই ফার্মে কাজ করছেন তার একটি শাখাও রয়েছে ইন্ডিয়াতে। সেখান থেকেই ভারতের অনেক ভালো ভালো অ্যানিমেটেড ফিল্ম হচ্ছে। বাংলাদেশেও একটি ল্যাব করা যেতে পারে। তাহলে এখানকার শিল্পমনস্করাও এই ফরম্যাটটিকে কাজে লাগিয়ে তাকেও ছাড়িয়ে যেতে পারবে।
আলাপকালে নাফিস বলেন, আমি সেকেন্ড টায়ারের একটি স্কুল থেকে গ্রাজুয়েট করলেও ডটকম জয়জায়কারের সুবাদে সহজেই হলিউডে প্রবেশ করতে পেরেছি। এখন সেখানে স্নাতকোত্তরের নিচে আবেদনই করা যায় না। ক্যালিফোর্নিয়ার চেয়ে হলিউডের গুরুত্ব এখন কম নয়।
অনুষ্ঠানে নাফিসের মা নাফিসা জাফর, খালা লুনা সামসুদ্দোহা ছাড়াও আইসিটি সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ কম্পউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, সাবেক সভাপতি মইনুল ইসলাম, বিআইজেএফ সাবেক সভাপতি মোহাম্মদ কাউছার উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

advertisement

Posted ০৫:০৩ | রবিবার, ২৪ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com