রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অসিদের নিয়ন্ত্রণে ব্রিসবেন টেস্ট

  |   শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

aus
স্পোর্টস ডেস্ক :

 মিচেল জনসন এবং সহযোগীদের আগ্রাসী বোলিং নৈপূণ্যে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই কোনঠাসা হয়ে পড়েছে ইংল্যান্ড। শুক্রবার ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংস মাত্র ১৩৬ রানে শেষ করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে ১৫৯ রানে পিছিয়ে পড়ে কুকবাহিনী। এরপর দিনশেষে বিনা উইকেটে ৬৫ রান তুলে স্বাগতিকরা এখন ১০ উইকেট হাতে রেখেই ২২৪ রানে এগিয়ে থেকে টেস্টের নিয়ন্ত্রণ দখল করেছে।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২৯৫ রানের জবাবে নিজেদের ইনিংস শুরু করে স্বাগতিকদের বোলিং তোপে পড়ে ইংল্যান্ড। ফলে শুরু থেকেই নিয়মিত বিরতীতে উইকেট হারাতে থাকে কুক বাহিনী। ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত মাত্র ১৩৬ রানেই প্রথম ইনিংস শেষ করতে বাধ্য হয় তারা। ইংল্যান্ডের ইনিংসের শুরুতে ওপেনার মাইকেল কারবেরি কেবলমাত্র কিছুক্ষণ ক্রিজে কাটিয়ে দলীয় সর্বোচ্চ ৪০ রান সংগ্রহ করেন। শেষ দিকে স্টুয়ার্ট ব্রড ৩২ রানের মূল্যবান  ইনিংস খেলে সফরকারীদের আরো লজ্জার হাত থেকে উদ্ধার করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল জনসন বিপজ্জনক গতি ও সুইংয়ের মাধ্যমে ৬১ রানে ৪ উইকেট নেন। সহযোগী রায়ান হ্যারিস নেন ২৮ রানে ৩ উইকেট। এছাড়াও অফ স্পিনার নাথান লিয়ন মাত্র ১৭ রানে ২ উইকেট নেন।
প্রথম ইনিংসে ১৫৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিকরা দিনশেষে বিনা উেইকেটে ৬৫ রান তুলে ২২৪ রানে এগিয়ে থাকে। ওপেনার ডেভিড ওয়ার্নার ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৫৫ বলে ৪ বাউন্ডারিতে ৪৫ রান করে এবং ক্রিস রজার্স ১৫ রান নিয়ে শনিবার টেস্টের তৃতীয় দিন শুরু করবেন।
এর আগে দিনের শুরুতে আগের দিনের আগের দিনের ৮ উইকেটে ২৭৩ রান নিয়ে খেলতে নেমে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে আরো ২২ রান যোগের পর ২৯৫ রানে অল আউট হয়। দুর্ভাগ্য ব্রাড হ্যাডিনের। আগের দিনের ৭৮ রানের সঙ্গে আরো ১৬ রান যোগ করে শতরানের কাছে গিয়েও ৯৪ রানে রান আউট হয়ে যান তিনি। ইংল্যান্ডের পক্ষে আগের দিনই ৫ উইকেট সংগ্রহ করা স্টুয়ার্ট ব্রড ৬১ রানে ৬ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৯৫(হ্যাডিন ৯৪, জনসন ৬৪, ওয়ার্নার ৪৯, স্মিথ ৩১, ওয়াটসন ২২, ব্রড ৬/৮১, অ্যান্ডারসন ২/৬৭, ট্রেমলেট ১/৫১)
ও দ্বিতীয় ইনিংস ৬৫/০(ওয়ার্নার ব্যাটিং ৪৫, রজার্স ব্যাটিং ১৫)
ইংল্যান্ড প্রথম ইনিংস ১৩৬(কারবেরি ৪০, ব্রড ৩২, পিটারসেন ১৮, কুক ১৩, জনসন ৪/৬১, হ্যারিস ৩/২৮, লিয়ন ২/১৭, সিডল ১/২৪)
advertisement

Posted ১৪:২৫ | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com