বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অর্ধশতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

অর্ধশতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আদর্শ ও কর্মকাণ্ডে’ উদ্বুদ্ধ হয়ে গাইবান্ধায় বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের নেতা আব্দুল বারী মন্ডল অর্ধশতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. আসাদ আলী। এতে বক্তব্য দেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা), শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল হাসান প্রমুখ।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আব্দুল বারী মন্ডল বর্তমানে পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি দপ্তর সম্পাদকসহ একাধিক পদে দায়িত্বে ছিলেন।

জামায়াতের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে নতুন যোগদানকারীদের বরণ করা হয়। এ সময় আব্দুল বারী মন্ডলের হাতে কয়েকটি বই তুলে দেন দলের নেতারা।

আব্দুল বারী মন্ডল বলেন, দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে এই দলে যোগ দিলাম।

জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা আমির আবু বক্কর সিদ্দিক বলেন, আমাদের দলের আদর্শ ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়েই আব্দুল বারী মন্ডলসহ বিএনপির অঙ্গসংগঠনের বেশ কিছু নেতা-কর্মী জামায়াতে যোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. হযরত আলী বলেন, বারী মন্ডলের দল পরিবর্তনের খবর মানুষের মুখে শুনেছি। রাজনীতি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। তবে তিনি লিখিতভাবে আমাদের কিছু জানাননি।

advertisement

Posted ১৫:৩৬ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com