| রবিবার, ২৩ মার্চ ২০১৪ | প্রিন্ট
২৩ মার্চ: বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন. ভোটার বিহীন নির্বাচনের সরকার অবৈধ সরকার। আর অবৈধ সরকারের আরেকটা অংশ অবৈধ নির্বাচন কমিশন।এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে।
অভিযোগ করে তিনি বলেন, অস্ত্র দ্বারা সাধারণ জনগণের ভোট কেড়ে নিচ্ছে সরকার। এমনকি আজকের নির্বাচনেও বিভিন্ন জায়গা থেকে ভোট জালিয়াতির অভিযোগ আসছে।
তিনি বলেন, যে দেশের সাধারণ কর্মচারীরা ঠিক মত বেতন পায় না, সে দেশে অযথা পুলিশ প্রশাসনের বেতন-ভাতা বাড়ানোর উদ্দেশ্য জনগণ বুঝে। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে জাতীয়তাবাদী ভূমিহীন দল আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আবু তালেবের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ প্রমুখ।
Posted ১৩:১০ | রবিবার, ২৩ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin