শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন শাবনুর

  |   শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

অবশেষে নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন শাবনুর

shabnur

বিনোদন প্রতিবেদক : নতুন সংসার, তার উপর নতুন অতিথির আগমন। সবকিছু মিলিয়ে শাবনূরের এখন তুমুল আনন্দের সময়। কিন্তু নিজের বিয়ের কথা গোপন করে পৃথিবীতে সন্তান আসার আগ মূহুর্তে সব প্রকাশ হয়ে যাওয়ায় কিছুটা বিব্রতও তিনি। কিন্তু শাবনূর আর নিজেকে গোপন রাখতে পারলেন না।

আজ বুধবার গনমাধ্যমের মুখোমুখি হলেন তাই শাবনূর নিজেই।  শাবনূর জানালেন, এবার মা হয়েই তিনি চলচ্চিত্রে ফিরবেন আবার।  এ প্রসঙ্গে তিনি এ সাক্ষাৎকারে নিজেকে ঐশ্বরিয়ার সঙ্গেও তুলনা করেছেন।

সাক্ষাৎকারে জানা যায়,  শুধু অভিনয়ই নয় র্দীঘ অভিজ্ঞতার আলোকে এবার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে চান এই গুণী অভিনেত্রী। এ সর্ম্পকে তিনি বলেন, ‘চলচ্চিত্র নিয়ে আমার নিজের একটা চিন্তা-ভাবনা রয়েছে। এবার এটা নিয়ে সিরিয়াসলি ভাববো। চলচ্চিত্র পরিচালনার ইচ্ছা আছে। তাই দেশে ফিরেই চলচ্চিত্র পরিচালনার বিষয়টি নিয়ে ভালোভাবে ভাবব।’

বাংলা চলচ্চিত্রের জন্যে কিছু করার মানসিকতা থেকেই পরিচালনায় আসতে চান শাবনূর। আর তা বাংলাদেশে থেকেই। পারিবারিক প্রয়োজনে বছরের তিন মাস অস্ট্রেলিয়াতে থাকতে হয়। গত কয়েক বছর ধরেই  গ্রীষ্মকালীন ছুটিতে অস্ট্রেলিয়াতে পাড়ি জমান তিনি। পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন। তারপরও বাংলাদেশকে আপন মনে করেন তিনি। এ সর্ম্পকে তিনি বলেন, ‘আজকে আমি যে শাবনূর হয়েছি তা কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসার কারণেই আর তাই অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার ব্যাপারে আমার নিজের কোনো ইচ্ছে নেই।’

নির্মাতা শাবনূরের আড়ালে, নায়িকা শাবনূর কি হারিয়ে যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঐশ্বরিয়া যদি মা হওয়ার পরেও নায়িকা চরিত্রে অভিনয় করতে পারে, তাহলে আমি কেন নয়?’ তিনি আরো বলেন, ‘আমি মনে করি অভিনয় করার মতো যোগ্যতা থাকে তাহলে অবশ্যই অভিনয় চালিয়ে যাব।’

স্বামী, সন্তান, সংসার তার উপর অভিনয়, পরিচালনা সব কিছু মিলিয়ে শাবনূর যেন বাংলাদেশের পরিপূর্ণ একজন নায়িকা। এবার দেখার বিষয় তিনি কতটুকু সফল হন।

advertisement

Posted ১৫:৪৩ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com