রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অবরোধের দ্বিতীয় দিনেও বিচ্ছিন্ন ঢাকা, স্থবির জনপদ

  |   বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

beccno dhaka

ঘোষিত তফসিল বাতিল, নির্দলীয় সরকার পুনর্বহাল এবং নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট ১৮ দলের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনেও বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়ে রাজপথ, রেলপথ ও নৌ-পথ অবরোধের এই কর্মসূচি চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।

অবরোধে বরাবরের মতো বুধবারও স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। বিচ্ছিন্ন রয়েছে রাজধানী ঢাকা। তবে রাজধানীর অভ্যন্তরে প্রচুর রিকশা ও অটোরিকশা এবং কিছু গণপরিবহন ও গাড়ি চলাচল করছে।

অবরোধ সমর্থনে ঢাকা মহানগরী দক্ষিণ ছাত্রশিবির শনিরআখড়ায় একটি মিছিল বের করে। মিছিলটি শনির আখড়া ব্রিজে শুরু হয়ে জিয়া সরণীতে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা সড়কে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করে।

এদিকে, রাজধানীর গাবতলীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলে ককটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মেহেরপুরে ডিসি অফিসের সামনে ককটলে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া জেলার বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছে বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীরা।

গাইবান্ধার গোবিন্ধগঞ্জে ছাত্রশিবির ঝটিকা মিছিল বের করে। এরপর ককটেল ও পেট্রল বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সেখানে স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখায় ভাঙচুর করা হয় এবং মোটরসাইকেল আগুন দেয়া হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা। পাচরুখিতে পেট্রলসহ তিনজনকে আটক করা হয়েছে। রূপগঞ্জের জিন্দাপার্কে রূপগঞ্জ-গাজীপুর মহাসড়ক অবরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা।

এছাড়া সোনারগাঁওয়ের নয়াবাড়িতে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। তবে এতে হতাহত কিংবা গ্রেপ্তারের কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০টি ট্রাক ও কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারায় চট্টগ্রাম থেকে আসার পথে সীতাকুণ্ডে অবরোধের মুখে পড়ে এ সব ট্রাক ও কাভার্ড ভ্যান।

চাঁদপুরের দেবপুর বাজারে বিএনপি কার্যালয়সহ ১০টি দোকান ভাঙচুর করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ২৫ নভেম্বর সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করার পরদিন থেকে ২৮ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি পালন করছে ১৮ দল। তফসিল ঘোষণার পর গত ২১ দিনে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় ১২০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।

advertisement

Posted ২২:১৪ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com