শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাই কমিশনার

  |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

british

ঢাকা, ৩০ ডিসেম্বর  : পুলিশি বেষ্টনিতে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনি গুলশানের বাসায় প্রবেশ করেন। ঘন্টাকালব্যাপী বৈঠক শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গিবসন বাসা থেকে বের হয়ে যান।

রবার্ট গিবসনের বৈঠকে উপস্থিত হবার আগে গুলশানের বাসায় প্রবেশ করেন উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান। এর পরপরই আসেন ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী।
প্রসঙ্গত, অপর ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান দুপুরে দুই সাবেক ও বর্তমান সংসদ সদস্যকে নিয়ে প্রবেশ করতে চাইলে প্রথমে পুলিশ বাধা দিয়ে তাদের আটক করে এবং পরে ছেড়ে দেয়।

advertisement

Posted ১৮:৪০ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com