সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অন্যায়ভাবে খালেদা জিয়ার নামে মামলা বন্ধ করেন: খোকা

  |   রবিবার, ২৩ মার্চ ২০১৪ | প্রিন্ট

khoka

২৩ মার্চ:  খালেদা জিয়ার নামে বেআইনিভাবে চার্জ গঠন করার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাবধান করে বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, ‘অন্যায়ভাবে খালেদা জিয়ার নামে মামলা বন্ধ করেন। নেতাকর্মীদেরকে গ্রেপ্তার বন্ধ করেন। এসব করে বিনএপির আন্দোলন নিয়ন্ত্রন করা যাবে না।’

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় বেআইনিভাবে চার্জ গঠনের প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

হুশিঁয়ার উচ্চারণ করে খোকা বলেন, ‘যদি খালেদা জিয়াকে স্পর্শ করার চেষ্টা করেন তবে বিএনপির একজন নেতাকর্মীও নীরব থাকবে না। হত্যা ও গুম করে তাদের থামানো যাবে না।’

খোকা বলেন, ‘গণতন্ত্রকে লাথি মেরে মুক্তিযুদ্ধের চেতানাকে লুণ্ঠন করে শেখ হাসিনা ক্ষমতায় আছে। তার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি যেকোন সময় ধরাশায়ী হবেন।’

নিজ দলের নেতাকমীদের উদ্দেশে খোকা বলেন, ‘নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে সামনের কঠোর পথ অতিক্রম করার জন্য প্রস্তুত হন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।’

সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শাহ মোয়াজ্জেম হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন ফারুক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

advertisement

Posted ১৭:১১ | রবিবার, ২৩ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com