সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে অনেক দিকে ক্ষতির শঙ্কা আছে’ : নুর

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট

‘অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে অনেক দিকে ক্ষতির শঙ্কা আছে’ : নুর

ডেস্ক রিপোর্ট : অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে অনেক দিক থেকেই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে বক্তৃতা করেন তিনি। বর্তমান সরকারের উদ্দেশে নুরুল হক নুর বলেন, ‘অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে বিনিয়োগ, নিরাপত্তা, অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে। সেই জায়গা থেকে সংস্কারের পাশাপাশি একটা নির্বাচনের দিকেও যেতে হবে।’

প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারি চাকরিতে ঢুকেছেন, রিটায়ারের আগ পর্যন্ত চাকরি করবেন। দলবাজির ভূমিকায় না থেকে জনগণের কল্যাণে কাজ করুন। দলবাজি করলে আপনাদের পরিণতি হবে হারুন, বেনজীরদের মতো।’ তিনি বলেন, ‘গত আট মাসে কার্যকর সংস্কারের আমরা কোনো গতি দেখতে পাইনি। অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। এই ফ্যাসিবাদী, স্বৈতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে।’

নুর বলেন, ‘আওয়ামী লীগের বিচার করতে হবে। গণহত্যাকারীদের বিচার করতে হবে। এ বিষয়ে অগ্রগতি না হলে আমরা সরকারের বিরুদ্ধেও আন্দোলন করব।’ এ সময় দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদারদের রুখে দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

advertisement

Posted ১৭:১৫ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com