| বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
০৯জানুয়ারি: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে অনির্দিষ্টকালে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচির নবম দিনেও সারাদেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে রাজধানী ঢাকা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং একতরফা নির্বাচন বাতিলের দাবিতে ১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়। অবরোধের পাশাপাশি বুধবার শেষ হয় ৫ দিনের টানা হরতাল।
এদিকে বৃহস্পতিবার অবরোধের নবম দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াত-শিবির। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের সৃষ্টি করে।
অবরোধ চলাকালে রাজধানীতে সকাল থেকে বাস-মিনিবাস, রিকশা-অটোরিকশা, সিএনজি চলাচল করলেও তা অন্যদিনের তুলনায় কম। তবে ঢাকা থেকে ট্রেন ছাড়লেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ গুত্বপূর্ণ পয়েন্টে বরাবরের মতোই নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
Posted ১১:০০ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin