সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অনাস্থা ভোটে জয়ী থাই প্রধানমন্ত্রী ইংলাক

  |   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

thai-2.thumbnail
 

ডেস্ক : থাইল্যান্ডের পার্লামেন্টের এক অনাস্থা ভোটে বড় ব্যবধানে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। সরকারের খাদ্য ব্যবস্থাপনা বাজেট ও চালে দেওয়া ভর্তুকিকে কেন্দ্র করে সিনাওয়াত্রা সরকারের বিরুদ্ধে ওই অনাস্থা আনা হয়েছিল।গত তিনদিন ধরে এ অনাস্থার পক্ষে-বিপক্ষে ব্যাপক বিতণ্ডা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ভোটাভুটিতে ২৯৭ জন সংসদ সদস্য সিনাওয়াত্রার পক্ষে এবং মাত্র ১৩৪ জন সাংসদ তার বিপক্ষে ভোট দেন। পার্লামেন্টে ক্ষমতাসীন পিউইয়া থাই পার্টি এবং এর শরীক দলগুলোর ২৯৯টি আসন রয়েছে। প্রধান বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী অভিজিত ভেজাজিভা প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার বিরুদ্ধে ওই অনাস্থা এনেছিলেন।

ভিজাজিভা অভিযোগ করেন, চালে ভর্তুকি দিতে গিয়ে সরকার কৃষকদের কাছ থেকে বাজারদরের চেয়ে অনেক বেশি দামে ধান কিনছে। এতে সরকারি কোষাকারের ক্ষতির পাশাপাশি বাজারে ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে।

তিনি আরো দাবি করেন, ২০১১ সালে ইংলাক ক্ষমতায় আসার পর প্রশাসনে দুর্নীতি দ্বিগুন হয়েছে। তবে পার্লামেন্টের আস্থাভোটে ইংলাক জয়ী হলেও পার্লামেন্টের বাইরে তার বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ এখনও চলছে। রাজধানী ব্যাংককের মন্ত্রণালয় পাড়া ঘিরে রেখেছেন বিক্ষোভকারীরা। সেইসঙ্গে অন্তত ১২টি প্রাদেশিক সরকারের দফতরের সামনেও অবস্থান ধর্মঘট করছেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা।

advertisement

Posted ২০:২৬ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com