সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অনলাইনে সমুচা অর্ডার করে খোয়া গেল পৌনে ২ লাখ টাকা!

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ | প্রিন্ট

অনলাইনে সমুচা অর্ডার করে খোয়া গেল পৌনে ২ লাখ টাকা!

বন্ধুদের সঙ্গে খাওয়ার জন্য অনলাইনে ২৫ প্লেট সমুচা অর্ডার করেছিলেন ভারতের মুম্বাইয়ের একজন চিকিৎসক। কিন্তু সেই অর্ডার করতে গিয়ে দেড় লাখ টাকা খুইয়েছে তিনি।

জানা গেছে, অনলাইনে একটি দোকানের নম্বর খুঁজে পেয়ে সেখান থেকে সমুচা অর্ডার করেছিলেন ওই চিকিৎসক। দোকানটি বেশ জনপ্রিয়। এরইমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। তদন্তের স্বার্থে দোকানের নাম জানায়নি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই চিকিৎসক এবং তার কয়েকজন বন্ধু পিকনিকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আর সেই জন্যই অনলাইনে সমুচা অর্ডার করা হয়েছিল। অনলাইনে পাওয়া খাবার দোকানের নম্বর দেখে ফোন করার পরে এক ব্যক্তি ১৫০০ রুপি আগাম পাঠাতে বলেন। এরপর চিকিৎসকের হোয়াটসঅ্যাপে জানানো হয় যে সমুচার অর্ডার হয়ে গিয়েছে এবং অনলাইন পেমেন্ট করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাঠানো হয়।

পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ওই চিকিৎসক বলেছেন, তাকে ফোনের অন্য প্রান্ত থেকে একজন নির্দেশ দিয়েছিলেন একটি ট্রানজাকশন আইডি তৈরি করার। এর সাহায্যেই পেমেন্ট করা হবে বলে জানায় ওই ব্যক্তি। এরপর পেমেন্ট করতে গিয়েই মোট ১.৪০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় পৌনে দুই লাখ টাকারও বেশি) খুইয়েছেন ওই চিকিৎসক।

অনলাইনে প্রতারণার ফাঁদ ক্রমশ বাড়ছে। খাবার অর্ডার হোক বা শপিং, অনলাইন মাধ্যমে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একেবারেই টাকাপয়সার লেনদেন করা উচিত নয়।     সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

advertisement

Posted ১৭:৩০ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com