বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অনতিবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা উচিত : ইফতেখারুজ্জামান

  |   মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪ | প্রিন্ট

poba

ঢাকা, ১১ মার্চ : টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, জাতীয় সংসদকে জবাবদিহিমূলক করতে হলে অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা উচিত। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত ‘দুর্নীতিগ্রস্ত নীতি ও পরিবেশ বিপর্যয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, অর্থমন্ত্রী ১০০ কোটি টাকা চাঁদা তোলার যে কথা বলেছেন, তা সংবিধানপরিপন্থী। এটা সংবিধানের ২০-এর ২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, কাদের কাছ থেকে টাকা নেয়া হবে এবং কীভাবে তা ব্যয় করা হবে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে।

ইফতেখারুজ্জামান বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান ক্ষমতাসীন দলের লোকেরা বলেছিলেন অচিরেই একাদশ সংসদ নির্বাচন আয়োজন করা হবে। কিন্তু এখন তারা বলছেন ভিন্ন কথা। তারা নিজেরাই জানেন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেননি। তিনি বলেন, একটি জবাবদিহিমূলক সংসদ এখন নেই।

অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, সংবিধান ও আইন নিজের গতিতে চলে না। চলে ক্ষমতাবানদের ইচ্ছায়।

তিনি বলেন, দুর্নীতিবাজরা যখন রাষ্ট্র পরিচালনা করেন তখন তাদের নীতি লঙ্ঘন করতে হয় না। নিজেদের স্বার্থে তারা নীতি বানাতে পারেন।

পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে আলোচনা সভায় মূল বক্তব্য পাঠ করেন পবার সম্পাদকম-লীর সদস্য হাসান তারিক চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, সাবেক ছাত্রনেতা আসলাম খান।

advertisement

Posted ১১:৩০ | মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com